দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার মিথুন মাহফুজের মাতা অধ্যাপিকা লতিফা খানম ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে---- রাজিউন।
গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় খুলনা জেলার পাইকগাছার নিজ বাসভবনে তিনি মস্তিষ্কে রক্ত ক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকারে তার বয়স ৬২ বছর। তিনি স্বামী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও̧গুণগ্রাহী রেখে গেছেন। মহুমার নামাজে জানাযা শেষে পাইকগাছা পৌরসভা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা এবং সদস্যগণ এক বিবৃতিতে অধ্যাপিকা লতিফা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। সাংবাদিক :মিথুন মাহফুজের টেলিফোন নম্বর-০১৯১২১৫৮১৫৯
ঢাকা,একে, ১ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ





