চট্টগ্রামের তিন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার গভীররাত থেকে শনিবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন, হরতাল অবরোধে বিভিন্ন নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে জেলার সীতাকুণ্ড, সাতকানিয়া এবং লোহাগাড়া উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ১০ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
কেএইচ





