রংপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের অব্যাহত বিশেষ অভিযানে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীনের নির্দেশে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এই বিশেষ অভিযানে নেতৃত্বে দেন।

কোতয়ালী থানা পুলিশ ২০ জনকে, কাউনিয়া থানা পুলিশ একজনকে, পীরগঞ্জ থানা পুলিশ দুই জনকে, গঙ্গাচড়া থানা পুলিশ ছয়জনকে, পীরগাছা থানা পুলিশ চারজনকে, মিঠাপুকুর থানা পুলিশ চারজনকে ও বদরগঞ্জ থানা পুলিশ চারজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন তিনি।

গ্রেফতারদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, মাদক সেবন ও হত্যা মামলা রয়েছে বলে এসআই শরিফুল জানিয়েছেন।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই