রাজধানীর জিগাতলায় ৫ তলা একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনার পর খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জিগাতলার ১৫/জি নম্বর পাঁচতলা ভবনের তিন তলায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বাবুল মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তিনি বলেন, আগুনের মাত্রা কেমন তা এখনও জানা যায়নি। তবে সেখানে একটি ইলেক্ট্রনিক্স পণ্যের শোরুম রয়েছে।
আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি বলে জানান তিনি।
এমই





