জধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আবু বকর জয় (২০) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ওই মোটরসাইকেলের আরোহী অপর দুই তরুণ।
শনিবার রাত ৯টার দিকে খিলগাঁও ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বকর জয় সবুজবাগ বাসবো কদমতলা এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। আহত দু’জন হলেন আল জুবায়ের শুভ ও রেদাওয়ান আহমেদ।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রী নয়ন কুমার সাহা জানান, রাতে মোটরসাইকেল যোগে তিন তরুণ খিলগাঁও ফ্লাইওভার দিয়ে বাসাবোর দিকে যাচ্ছিলেন। আকস্মিকভাবে ফ্লাইওভারের আইল্যান্ডে ধাক্কা খেয়ে তিনজনই গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক আবু বকর জয়কে মৃত ঘোষণা করেন। বাকি দু’জন এখনো ঢামেকে চিকিৎসাধীন।
নিহত জয়ের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এমই





