মুন্সীগঞ্জের শ্রীনগরে গত ৪ দিন ধরে নিখোঁজ তরুণীর বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে বাড়ৈখালী বাজারের চাঁন সুপার মার্কেটের পিছনে ইছামতি নদীর তীর থেকে এ গলিত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ৈখালী গ্রামের মতিনের মেয়ে লিমা আক্তার (১৮) গত চার দিন আগে নিখোঁজ হয়। লিমাকে নিকট আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে না পেয়ে শ্রীনগর থানায় একটি জিডি করেন তার পরিবার।

চাঁন সুপার মার্কেটের দোকানদাররা জানায়, গত দুই দিন ধরে তারা দুর্গন্ধ পাচ্ছিল। ফলে মার্কেটের দোকানদারেরা দুর্গন্ধ সহ্য করতে না পেরে এর উৎস বের করতে গিয়ে এক পর্যায়ে দেখতে পান মার্কেটের ২য় তলায় দর্জিঘর নামক কাপড়ের দোকান থেকে এ দুর্গন্ধ বের হচ্ছে এবং দোকানাটি ২/৩ দিন ধরে বন্ধ।

এলাকাবাসী পুলিশকে খবর দিলে থানা পুলিশ তালা ভেঙ্গে দোকানের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত দেখতে পান। পরবর্তীতে লিমার বস্তাবন্দী লাশ উদ্ধার করেন। পুলিশ এ ব্যপারে জিজ্ঞাসাবাদ করার জন্য দুজনকে আটক করেছেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ইউনুস জানায়, লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেড