কুষ্টিয়ায় ট্রাক উল্টে জুয়েল হোসেন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের কানাবিলের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জুয়েল সদর উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, জুয়েল পাশের একটি কারখানায় যাচ্ছিলেন। এ সময় পাবনা থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক কানাবিলের মোড় নামক স্থানে উল্টে জুয়েলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এমই





