পাবনা বগুড়া মহাসড়কের সাঁথিয়া উপজেলার পাটগাড়ী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১০জন আহত হয়েছে। এসময় প্রায় আধা ঘন্টা রাস্তার দুপাশের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে হাইওয়ে পুলিশ এসে রাস্তায় যান চলাচল চালু করেন।
আজ রোববার সকাল সাড়ে আটটায় এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে আসা পাবনা গামী শাহজালাল নামের একটি যাত্রীবাহি বাস মহাসড়কের সাঁথিয়া উপজেলার পাটগাড়ী ব্রিজের নিকট পৌছা মাত্র বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।
এসময় গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে আব্দুল জলিল (২৮), বাবুল আকতার (৩০), স্বপ্না রানী (২৪), আয়েজ উদ্দিন (৭০), মোকলেছ (৪০), বাবু হোসেন (২৭), আলামিন (২০), রাজেম (৩৭) সহ ১০ জন আহত হয়। আহতদের বেড়া হাসপাতালে ভর্তি করা হয়।
এমবি





