দশম সংসদের পঞ্চম অধিবেশন আগামী ৫ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় দিনের কার্যসূচি শুরু হবে।

সোমবার অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, এইচএম এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজ ও মঈন উদ্দীন খান বাদল।

জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

দশম জাতীয় সংসদের পঞ্চম এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৪৫ ঘণ্টা সাধারণ আলোচনার সিদ্ধান্ত নিয়েছে কার্য উপদেষ্টা কমিটি।
জেআই