২০ দলীয় জোট অনির্দিষ্টকালের অবরোধের ষষ্ঠ দিনে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও পিকেটিং করেছে জামায়াতের ইসলামী।
রোববার সকাল সাড়ে ৮টায় মগবাজার চৌ-রাস্তায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে রমনা থানার জামায়াতের কর্মীরা।
থানা সেক্রেটারী জিল্লুর রহমানের নেতৃত্বে বিক্ষোভে থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, থানা শিবির সভাপতি সাইয়েদ মুহাম্মদ জুবায়ের,
কলেজ সভাপতি মুরাদ হোসেন, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহবুবুর রহমান, সাঈদুর রহমান তারেক ও শিবির নেতা আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোর থেকে মৌচাক, মালিবাগ, চৌ-রাস্তা, নয়াটোলা, রেলগেইট এলাকায় ব্যাপক পিকেটিং করে ২০ দলের নেতাকর্মীরা।
এআর





