বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত দিনব্যাপি ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।
চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং বাউফল উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
চিকিৎসক হিসেবে চক্ষু চিকিৎসা শিবিরে চিকিৎসা প্রদান করেন বাউফলের কৃতি সন্তান ড. শফিকুল ইসলাম মাসুদের সহধর্মিণী এবং রাজধানীর একটি বেসরকারী হাসপাতালের রেজিস্ট্রার এন্ড কনসালটেন্ট, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ জাকিয়া ফারহানা।
বাউফল উন্নয়ন ফোরামের অন্যতম উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা শিবিরে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার ইউনুস বিশ্বাস, ছাত্রনেতা আলামিন, ছাত্রনেতা মাহাদী হাসান নাহিদ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা ইউনুস চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বাউফলকে আমরা দেশের মধ্যে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়তে চাই। ফলে সকল প্রকার সমস্যার নিরসনে বাউফল উন্নয়ন ফোরাম সচেষ্ট থাকবে। তীব্র শৈতপ্রবাহ, বন্যা, করোনাকালীন সংকট সহ বাউফলের বিভিন্ন সমস্যা নিরসনে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় এবার ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের এই ভিন্নধর্মী ও সমাজকল্যাণ মুলক কার্যক্রম ধারাবাহিকভাবে সকল গ্রাম-গঞ্জ ও ইউনিয়নে ছড়িয়ে যাবে। এছাড়াও বাউফলের মানুষের উন্নত চিকিৎসার জন্য আপনাদের সন্তান ও ভাই হিসেবে আমি রাজধানী ঢাকা শহরেও আমার সাধ্যমতো চেষ্টা করবো ইনশাআল্লাহ।
বাউফল উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ড. মাসুদ আরও বলেন, বাউফলের মানুষের স্বাস্থ্য সেবায় আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। স্থানীয় মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে আমরা বাউফলের আধুনিকায়ন করতে সার্বিক প্রদক্ষেপ গ্রহণ করবো। বাউফলকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, একটি পূর্ণাঙ্গ ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সামগ্রিকভাবে বাউফলকে একটি উন্নয়নশীল বাউফল হিসেবে গড়তে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি
এএস





