রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে।
আজ (২৪ আগস্ট) মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মৃতদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ৪ জন এবং উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ৯ জনের মধ্যে রাজশাহীর বাসিন্দা ৩ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ২ জন এবং পাবনার ১ জন বাসিন্দা রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। এ নিয়ে রামেকে ৪১৮ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ২২১ জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৩৮ টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ১৭ দশমিক ৩১ শতাংশ।
এমবি





