সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় অন্তত ৫ জন আহত হয়েছেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার নাঈমুড়ী বাজারের পরে রোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরন্নবী প্রধান জানান, ঢাকা থেকে নাটোরগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাককে ক্রসিংয়ের সময় পেছন দিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ৪-৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি জব্দ করা হয়েছে।
এমবি





