পাবনার ঈশ্বরদীতে গরু বোঝাই ট্রাক উল্টে ৯ ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় বেশকিছু গরুও আহত হয়। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মীরকামারী কোলেরকান্দি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঝিনাইদহ থেকে ২২টি গরু ট্রাকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ব্যবসায়ীরা। গরু বোঝাই ট্রাকটি ঈশ্বরদীর মীরকামারী কোলেরকান্দি নামক স্থানে পোঁছালে ট্রাকের সামনের একটি চাকা ফেটে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকটি উল্টে গেলে বেশকিছু গরুসহ ৯ গরু ব্যবসায়ী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতাল ভর্তি করে।
এদের মধ্যে গুরুতর আহত ৬জনকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। আহত ব্যবসায়ীদের বাড়ি ঝিনাইদহের হরিনাকুন্ডুতে।
এআই





