বেনাপোল পোর্ট থানার পার্শ্ববর্তী গাজিপুর গ্রামের একটি বাড়ি থেকে ৫টি ককটেল উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পোর্টথানার পাশে গাজিপুর গ্রামের বাসিন্দা আলী আজগারের স্ত্রী রান্না ঘরে একটি প্যাকেটে ৫টি ককটেল দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। কারা কি উদ্দেশে সেখানে ককটেলগুলো রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





