সাতক্ষীরায় নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বিএনপি-জামায়াতের ১৩ কর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ২জন ও জামায়াতের ১১ কর্মী রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএইচ





