রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনালে বাসের ধাক্কায় নাসিমা আক্তার (৩৭) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি টার্মিনাল এলাকায় বিভিন্ন হোটেলে রান্নার কাজ করতেন।
পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে ফুলবাড়িয়া বাস টার্মিনালে একটি বিআরটিসি বাসের ধাক্কায় তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথেই মারা যান।
লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
এমআর





