খাগড়াছড়ির মানিকছড়ি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক চিংসামং চৌধুরীর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
রোববার সকাল ৮টা থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে তারা। এছাড়া মানিকছড়ি বাজারে সকাল থেকেই দোকানপাট বন্ধ রয়েছে। জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিদা শারমিন জানান, বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল থেকে প্রায় দুই কিলোমিটার সড়ক অবরোধ করে রেখেছে।
মানিকছড়িতে শনিবার রাত পৌনে ৮টায় দুর্বৃত্তদের ব্রাশফায়ারে নিহত হন চিংচামং চৌধুরী (৪৫)।
কেএইচ





