টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২ টি ইউনিট কাজ করছে। বুধবার (২০ নভেম্বর) বিকেল ৫টায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের অপারেটর শাহাদাত হোসেন বলেন, বিকাল ৫টা ১৫মিনিটে ওই মার্কেটে আগুন লাগে।

খবর পেয়ে পর্যায়ক্রমে আমাদের ২২টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা- তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি অপারেটর শাহাদাত।