পাবনায় ব্যবসায়ী ও যুবলীগনেতা অসিত কুমার ভদ্রকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন যুবলীগ নেতারা।
বুধবার দুপুর ২টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধান।
বক্তব্য দেন সাধারণ সম্পাদক রাকিব হাসান টিপু, যুগ্ম-সম্পাদক মোস্তাক আহমেদ, সহ-সভাপতি খালেকুজ্জামান সুইট, সদর থানা যুবলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন খোকন, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, পৌর যুবলীগের আহবায়ক বিশ্বজিৎ ঘোষ, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা কাউকে হয়রানি না করে অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
নিখোঁজের দু’দিন পর সোমবার সকালে চাটমোহরের শরৎগঞ্জ থেকে উদ্ধার করা হয় জেলা যুবলীগের সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক অসিত কুমার ভদ্রের মৃতদেহ।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





