কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বুধবার বেলা ১২টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ এ ঘোষণা দেন।
বৈধ মনোনয়নপত্র প্রার্থীরা হচ্ছেন- ইউনিয়ন জামায়াতের পূর্ব শাখার সভাপতি ডা. রুহুল আমিন, ইউনিয়ন জামায়াতের পশ্চিম শাখার সদস্য আ. রহিম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন মুসা,
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিয়াত আলী লালু, বিএনপির বিদ্রোহী প্রার্থী ছেকের আলী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান রবিউল হক।
প্রসঙ্গত, আগামী ৯ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার, ১০ আগস্ট প্রতীক বরাদ্দ ও ২৪ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৬শ’ ৪৬।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





