দিনাজপুরের পার্বতীপুর কয়লাখনি এলাকায় একটি কাঠবোঝাই ট্রাক খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

বুধবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইসমাইল হোসেন (৩৫), রেজাউল (৪৫), জফিরুল (৩৭) ও দিলীপ চন্দ্র (৪৫)। নিহতদের মরদেহ পর্বতীপুর মডেল থানায় নেওয়া হয়েছে।

বড়পুকুরয়িয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফেরদৌস এ তথ্য জানান।

বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোসাদ্দেক বুধবার সকালে জানান, গাইবান্ধার পলাশবাড়ী থেকে দিনাজপুর আসার পথে রাত ১টার দিকে কাঠবোঝাই একটি ট্রাক বড়পুকুরিয়া কয়লাখনির গেটের সামনে রাস্তার খাদে উল্টে পড়ে। এ সময় ট্রাকে থাকা গাছের গুঁড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন আরও পাঁচজন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতদের বাড়ি নবাবগঞ্জ উপজেলার শকুনখোলার হরিলাপুর এলাকায়।

আহতদের দু’জনকে পর্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকি তিনজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এমএম