রাজধানীতে সিএনজি চালিত অটোরিকশা ও পিক আপভ্যানের সংঘর্ষে শিহাব নামের এক ৫ মাস বয়সী শিশু নিহত হয়েছে।

আজ (১৭ মে) শুক্রবার ভোর ৫টার তেজগাঁও সাতরাস্তায় ফ্লাইওভারের ঢালে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় শিহাবের বাবা মাসহ পাঁচ জন আহত হন।  

ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নিয়ে আসে তেজগাঁও থানা পুলিশ।

আহতরা হলেন-শিহাবের বাবা রাসেল, মা শারমিন, মামা আল-আমিন, নানী মলি বেগম এবং সিএনজির চালক শাহদাৎ হোসেন। তাদের বর্তমানে চিকিৎসা দেয়া হচ্ছে।

তেজগাঁও থানার এসআই মো. হান্নান জানান, ভোর ৫টার দিকে সিএনজিতে করে তারা মহাখালির কলেরা হাসপাতালে যাচ্ছিলেন। এসময় একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংর্ঘষে পাঁচমাস বয়সী শিশু শিহাব ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এমবি