সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। মাইক্রোবাসযোগে কাজে যাওয়ার সময় বিপরীতমুখী একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তারা নিহত হন।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দাম্মামের জোবাইন-ডাহারান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মো. সারোয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন বরিশালের উজিরপুরের দুই ভাই শহিদুল ও বাবুল, পটুয়াখালীর রফিকুল ইসলাম, ভোলার রানা সাহাবুদ্দিন, সিরাজুল ইসলাম ও শরীফ।
এমবি





