গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) মৃত্যু হয়েছে।
বুধবার (০৪ মে) দুপুর সোয়া ১টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই নারী রসুলপুর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনসার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তবে তার কোনো পরিচয় না পাওয়ায় মরদেহটি দাফনের জন্য জনকল্যাণমূলক সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামে চিঠি দেওয়া হয়েছে।
ওএফ





