বৃহস্পতিবার সিলেটে স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ণ মিছিলে গুলি করে দলীয় নেতা-কর্মীদের আহত করার প্রতিবাদে আগামী শনিবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সিলেট স্বেচ্ছাসেবকদল।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান জামান, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর শনিবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুমের ব্যক্তিগত ই-মেইল থেকে প্রেরিত বার্তায় শনিবার হরতাল আহ্বানের তথ্যটি জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ।

এএইচ