কুষ্টিয়ার দৌলতপুর বাঁধ বাজার এলাকা থেকে ৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার একটি বাড়ির পরিত্যক্ত ঘর থেকে ককটেল ৪টি উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার এস আই আরিফ জানান, উপজেলার প্রাগপুর ইউনিয়নের মিরেরপাড়া বাঁধ বাজার এলাকার জাহাঙ্গীর আলমের বাড়ির একটি অব্যবহৃত ঘরের ভিতর ৪টি ককটেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে টেপ দিয়ে মুড়ানো ককটেল ৪টি উদ্ধার করে থানায় নিয়ে নিস্ক্রিয় করে।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ