কুষ্টিয়ার ছেউড়িয়ায় শুরু হয়ে গেছে লালন উৎসবের প্রস্তুতি। এরই মধ্যে দূরদূরান্ত থেকে আসতে শুরু করেছেন ফকির দরবেশরা। সাধুদের সেবায় কোন ত্রুটি না রাখতে দিনরাত স্বেচ্ছাশ্রম দিচ্ছেন ভক্ত অনুসারীরা।

সাধনা ও ভাবতত্ত্বের গুরু লালন শাহ। জীবনের এক অন্য রকম মানে যার গানের সুরে সুরে তিনে বেধে গেছেন তার জীবদ্দশায়। তার তিরোধান দিবস উপলক্ষে এরই মধ্যে প্রস্তুতি চলছে কুষ্টিয়ার লালন প্রাঙ্গণে। লালন একাডেমীর মাজার রং করা, আলোক সজ্জা, ফকিরদের সেবা গ্রহণ, লালন মঞ্চ সাজানোর কাজ নিয়ে ব্যাস্ত সময় পার করে লালন ভক্তরা।

ফকির লালনের ১২৮ তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত লালন উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে, প্রশাসন থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিবছর পয়লা কার্তিক লালনের তিরোধান দিবস উপলক্ষে লালন উৎসবের আয়োজন লালন অনুরাগীরা। এবছর এই উৎসব শুরু হতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর থেকে।

৫ দিনের এই উৎসবে সারা দেশ থেকে শত শত লালন ভক্ত, অনুসারীরা আসবেন এই লালনের আখড়ায়।

জেআই