পোল্ট্রিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একটি চায়ের দোকানে পড়ে মতিয়ার রহমান ও ওজিউল্লাহ নামে দুই বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার হাশিমপুরে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ওজিউল্লাহ ও মতিয়ার রহমান হাশিমপুরে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় পোল্ট্রিবোঝাই একটি ট্রাক উল্টে চায়ের দোকানে পড়লে ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার আক্কাস আলী জানান, খবর পেয়ে পুলিশ লাশ দু'টি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এআর