‘আমরা করবো জয় একদিন’ এই শিরোনামে কুষ্টিয়ায় পুনর্মিলনী অনুষ্ঠান-১৪ উদযাপন করেছে কমিউনিস্ট ভাবধারার গণসংঠন।

ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী শিল্পী গোষ্ঠী, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, মহিলা পরিষদ, খেলাঘর আসর ও ট্রেডইউনিয়ন কেন্দ্র।
কুষ্টিয়া জেলা যুব ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট সোহেল সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড জসিম উদ্দিন মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী মমতাজ আরা রুমী, কুষ্টিয়া জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াকিল মুজাহিদ, অ্যাডভোকেট নুরুল ইসলাম দুলাল পিপি, ডা. সমর ঘোষ, অ্যাডভোকেট অনুপ নন্দী, অ্যাডভোকেট জহুরুল ইসলাম, কমরেড নজরুল ইসলাম, কমরেড ম. জালাল।

শুক্রবার সকালে জেলা পরিষদ, কুষ্টিয়ার আব্দুল জব্বার মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করে পর্যায়ক্রমে স্মৃতি চারণ, দেশের চলমান বর্তমান রাজনৈতিক , অর্থনৈতিক, শিক্ষা সংকট হতে উত্তরণ ও আমাদের করণীয় বিষয় নিয়ে আলোচনা ও শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মরণোত্তর গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কমিউনিস্ট ভাবধারার গণসংঠনসহ নানা শ্রেণি পেশার মানুষের মিলন মেলায় সংগঠনস্থল কলকোলাহলে মুখর হয়ে উঠে।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই