কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল মহান বিজয় দিবস।সোমবার দিবাগত রাত ১২ টা ১মিনিটে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভের নিকট ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয় কুষ্টিয়ায়।

করেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাছিম উদ্দিন আহমেদ ও জেলার স্বর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাগণ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করেন।

এছাড়াকুষ্টিয়ার ভেড়ামারায় কেন্দ্রীয় স্মৃতিসৌধে রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করে উপজেলা প্রশাসন।

সকাল ৮টায় ভেড়ামারা কলেজ মাঠে শারীরিক কসরত ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার শান্তি মণি চাকমার নেতৃত্বে বিজয় র‌্যালীশহর প্রদক্ষিণ করে।

দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার মধ্যে ছিলো মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, আলোচনা সভা, মসজিদে মন্দিরে বিশেষ মোনাজাত, প্রার্থনা, হাসপাতাল ও মুক্তিযোদ্ধাদের মাঝে উন্নত মানের খাদ্য সরবরাহ, খেলাধুলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান মিঠু, সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এ্যাড. আলম জাকারিয়া টিপু, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খাঁন প্রমুখ।

ইআর