গাইবান্ধা সদর উপজেলার কুপতলা রেল স্টেশনের অদূরে পাঁচজুম্মা এলাকায় ট্রেনে কাটা পড়ে ধলু মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ধলু মিয়া সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানান, সকালে পাঁচজুম্মা এলাকায় গাইবান্ধা-কাউনিয়া রেল লাইন পারাপারের সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ধলু মিয়া।
বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) পুলিশ ফাঁড়ির অফিসার ইন চার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





