বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ফেনীতে। এ সময় হরতালকারীরা বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এদিকে হরতালের আগে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে পুলিশ।
সূত্র জানায়, সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল হরতালের সমর্থনে মিছিল করে। এ সময় হরতালকারীরা রিকশা, ব্যাটারিচালিত টমটম ও মোটরসাইকেল ভাঙচুর ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এদিকে হরতালের আগের দিন রাতে ফেনী মডেল থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করে।
এছাড়া রোববার সন্ধ্যার ফেনী জেলা জামায়াত অফিসে অভিযান চালিয়ে পুলিশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক বই ও লিফলেট উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি খবর পেয়ে জামায়াত-শিবিরকর্মীরা পালিয়ে যায়।
অপরদিকে ২০ দলের ডাকা হরতালকে প্রত্যাখ্যান করে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে।
জেআই





