শনিবার (১৫ এপ্রিল) সকালে এ তথ্য জানানো হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে।
এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
পরে একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরও পাঁচটিসহ মোট ২৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এন





