রাজধানীর বাড্ডা লিংক রোডে মালবাহী ট্রাক উল্টে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।দুর্ভোগে পড়েছেন অফিসমুখী যাত্রীরা।

মঙ্গলবার ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা-ড ১১-০০২৮ নম্বরের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর ওঠে রাস্তায় উল্টে গেলে এ যানজটের সৃষ্টি হয়।

ঘটনার পর থেকেই রাস্তার দুই পাশে তীব্র যানজট লেগে রয়েছে।সকাল বেলায় দুর্ভোগে পড়েছেন অফিসমুখী যাত্রীরা।যানজটের কারণে অনেকে যানবাহন থেকে নেমে পায়ে হেটে গন্তব্যে রওনা হয়েছেন।

এ ব্যাপারে বাড্ডা থানার ডিউটি অফিসার আরটিএনএনকে বলেন, ট্রাকটি খালি করার কাজ চলছে।শেষ হলেই দ্রুত সরানো সম্ভব হবে।

ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে বলেও জানান তিনি

এমই