বেনাপোল সীমান্ত থেকে ১০০ পিস ইয়াবাসহ শাহানা বেগম (৩৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (০২ মে) সন্ধ্যা ৬ টার সময় পুটখালী বটতলা থেকে ২১ বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক শাহানা পুটখালী গ্রামের রুহুল আমিনের স্ত্রী।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল সীমান্তের পুটখালী বটতলা এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে। এসময় সেখানে অভিযান চালিয়ে শাহানা নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয় এবং তার কাছে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।
২১ বিজিবি ব্যাটেলিয়নের পুটখালী ক্যাম্পের নায়েক সুবেদার আশরাফুল ইসলাম জানান, আটক মাদক বিক্রেতার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ্য করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এসআই আশরাফুল আলম জানান, আটক আসামীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং বুধবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
নাসির/ জারিফ





