বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়স্ত্রণে সোমবার রাত থেকে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) আনিছুর রহমান মিঞা জানান, সোমবার রাত থেকেই শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
তিনি আরও জানান, প্রয়োজনে বিজিবি সদস্য বৃদ্ধি করা হতে পারে। নির্বাচনের পরের দু'দিন পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে। তবে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, এ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনর জোর দাবি করেছেন তিনজন প্রার্থী।
ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর





