সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় জঙ্গিবিরোধী অভিযানস্থলের বাইরে দু’দফা বোমা বিস্ফোরণে নিহত ২ পুলিশ কর্মকর্তার নামাজের জানাজা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
নিহতরা হলেন- জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও আদালত পুলিশের পরিদর্শক চৌধুরী মো. আবু কয়সার।
এর মধ্যে জানাজা শেষে মনিরুলের মরদেহ গ্রামের বাড়ি বরিশালে নেওয়া হবে এবং আবু কয়সারের মরদেহ সুনামগঞ্জের ছাতক সৈলা আফজালাবাদ পাঠানো হবে।
সেখানে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ দাফন করা হবে।বিষয়টি জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ।
এমবি





