বাগেরহাটে খানজাহান আলী (র.)-এর দরগায় বৃহস্পতিবার সকালে তিন দিনব্যাপী ভক্তমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে ভক্তরা দরগায় এসে জড়ো হতে শুরু করেছেন।
দরগা কমিটির সভাপতি ও বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানান, মেলা উপলক্ষে দরগা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। মেলা পর্যবেক্ষণ করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ নাজমুল হাসানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। দেশী-বিদেশী ভক্ত, মুরিদ, আশেকান ও দর্শনার্থীদের অংশগ্রহণে সুন্দরভাবে মেলা শেষ হবে বলে জেলা প্রশাসক আশা প্রকাশ করেন।
খানজাহান আলীর মাজারের খাদেম জামাল ফকির জানান, অতিথিদের জন্য দরগার দর্শনীয় স্থান পরিদর্শন ও তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেলা উপলক্ষে প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যারাত পর্যন্ত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শনিবার মেলা শেষ হবে।
প্রায় সাড়ে ৫০০ বছর ধরে চলা বাগেরহাটের শহরতলিতে অবস্থিত খানজাহান আলীর দরগার এই বার্ষিক মেলায় এলাকাটি জনাকীর্ণ হয়ে ওঠে বলে জানান জামাল ফকির।
জেআই





