তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ সারাদেশে গুম, খুন, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ফোরাম ফেনী জেলা শাখা।
শনিবার বেলা ১২টার দিকে শহরের মিজান ময়দান থেকে শুরু হয়ে মিছিলটি শহরের ট্রাংক রোড়, কলেজ রোড়, জেল রোড প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ফেনী -২ আসনের সাবেক বিএনপি দলীয় সাংসদ অধ্যাপক ভিপি জয়নাল, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হালিমা খাতুন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ চৌধুরী, আবু তালেব মজুমদার, আবু হোসেন, বিএনপি নেতা আলাউদ্দিন গঠন, সাবেক ছাত্রদল সভাপতি আমানুল্লাহ কায়সার সাব্বির, কামলরুল হাসান মাসুদ ও জেলা ছাত্রদল সভাপতি মোহাম্মদ মেসবাহ উদ্দিন।
বক্তারা বলেন, খালেদা জিয়ার ডাকে এ সরকারকে উৎখাতের গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





