কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার সকালে শহরের মুনিগঞ্জস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাজার মোড়ে এক সমাবেশে মিলিত হয় ।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা রবু, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, শেখ শাহেদ আলী রবি, জেলা যুবদল সভাপতি মেহেবুবুল হক কিশোর, ছাত্রদল সভাপতি সুজা উদ্দিন মোল্লাসহ স্থানীয় নেতারা।
বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





