দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামী ১৩ নভেম্বর। রাষ্ট্রপতি আব্দুল হামিদের অনুস্বাক্ষরে এ অধিবেশন ডেকেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত হয় ১৮ সেপ্টেম্বর। মোট ১৪টি কার্যদিবসের এ অধিবেশনে সরকারি বিল জমা পড়েছে ১৪টি। এর মধ্যে ৫টি সরকারি বিল পাস হয়। এ বিলগুলোর মধ্যে বহুল আলোচিত সংবিধান (ষোড়শ সংশোধন) বিলও রয়েছে। গতকাল সর্বসম্মতিক্রমে এ বিল পাস করা হয়।

দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষ হয় ৩ জুলাই। এর আগে বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিল ২৯ জানুয়ারি।

জেএ