গ্রামীণ ব্যাংকের ৯০ হাজার টাকা লুট করেছে ছিনতাইকারীরা।

মঙ্গলবার (অক্টোবর ২১) দুপুর সোয়া ২টার দিকে সিলেটে নগরীর বাগবাড়ি এতিম স্কুলের সামনে এ ছিনতাই ঘটে।

জানা গেছে, গ্রামীণ ব্যাংকের সিলেট সদর উপজেলার টুকেরবাজার ব্র্যাঞ্চের সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সাজ্জাদ মাহমুদ বাগবাড়ি এলাকা থেকে ক্ষুদ্রঋণের কিস্তির টাকা তুলে অফিসে ফিরছিলেন।

ঘটনাস্থলে পৌঁছামাত্র দুই মোটরসাইকেল আরোহী অস্ত্রের মুখে তার সঙ্গে থাকা ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি কোতোয়ালী থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ছিনতাইয়ের ঘটনাটি তিনি শুনেছেন।

জেএ