ফরিদগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত এক জনের নাম জহির হোসেন (৩২) ও অপর জন জহিরুল ইসলাম মোল্লা (৩৪)। একজনের বাড়ি ফরিদগঞ্জে। অপরজন পার্শ্ববর্তী রায়পুর উপজেলায়।

শুক্রবার রাতে ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজার থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সয়ম একদল টহল পুলিশ রূপসা বাজারে যায়। এ সময় জহির হোসেন (৩২) ও জহিরুল ইসলাম মোল্লা (৩৪) একটি মটর সাইকেলযোগে যাচ্ছিল। তাদের থামিয়ে তল্লাশী করার চেষ্টা করলে দু’জনেই দৌড় দেয়।

স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাদের দু’জনকে ধরে ফেলে। পরে তাদের মটর সাইকেলের বক্সের ভেতর মেইড ইন ইউএসএ লেখা একটি পিস্তল, দু’রাইন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়। পুলিশ নম্বরবিহীন মটর সাইকেলসহ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত পিস্তলের মালিক জহির হোসেন। সে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দেনায়েতদপুর গ্রামের হাজী করিম বেপারীর ছেলে। তার বিরুদ্ধে লক্ষিপুর জেলায় হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। অপরদিকে ফরিদগঞ্জের ঘনিয়া গ্রামের জহিরুল ইসলামের বিরুদ্ধেও নানা অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক অস্ত্রসহ দুইজহিরকে আটক করার ঘটনা স্বীকার করেছেন।

ইআর