ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মলানী সীমান্ত থেকে তোফাজ্জল হোসেন(৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) সদস্যরা।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তের ৩৭১ পিলার এলাকার ওপারে ভারতের অভ্যন্তরে ১২১ শ্রীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।

আটক তোফাজ্জল উপজেলার বোগড়া বাড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে।

ঠাকুরগাঁও-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কামাল আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তোফাজ্জলকে ফেরত চাওয়া হয়েছে। এজন্য পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে জয়পুরহাট ও সাতক্ষীরা সীমান্তে ২ বাংলাদেশীকে ধরে নিয়ে যায় বিএসএফ।

ঢাকা, ১৫ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস