মাগুরায় একটি পোলট্রি খামার থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার সাঁইত্রিশ লাউতালা গ্রামে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে।

নিহতরা হলেন- পোলট্রি খামারের মালিক টিটু কাজী (৩৫) এবং তাঁর কর্মচারী হাসান মোল্লা (৩২)।

সকালে দু’জনের লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশগুলো উদ্ধার করে।

এর মধ্যে টিটুর বাড়ি সাঁইত্রিশ লাউতালা গ্রামে আর হাসানের বাড়ি শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামে। হাসান কর্মচারী হলেও টিটুর বন্ধু ছিলেন।

স্থানীয় লোকেরা পুলিশকে জানিয়েছেন, পোলট্রি ফার্মের মুরগি শেয়ালের হাত থেকে বাঁচানোর জন্য চারদিকে বিদ্যুতের তার লাগানো হয়েছিল। সম্ভবত সেই তারেই স্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হতে পারে।

এমবি