যশোরের অভয়নগরে চরমপন্থীদের মধ্যে বন্দুকযুদ্ধের সময়এক চরমপন্থী নেতা নিহত হয়েছে। নিহত চরমপন্থীর নাম সিরাজ আকন্দ (৪০) বলে জানা যায়।
মঙ্গলাবার রাতে অভয়নগর উপজেলার শুভরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভয়নগর থানার ওসি খবির উদ্দিন জানান, মঙ্গলবার রাত ২ টার দিকে উপজেলার শুভরাড়া গ্রামে দু’টি চরমপন্থী গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চরমপন্থীরা। পরে ঘটনাস্থল থেকে সিরাজ আকন্দের মদেহ উদ্ধার করে পুলিশ। এসময় চরমপন্থীদের ফেলে যাওয়া একটি ওয়ানশুটার উদ্ধার করা হয়। সিরাজ আকন্দ ওই গ্রামের আফসার আকুঞ্জির ছেলে।
সে বিপ্লবী কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিল। তার বিরুদ্ধে ৩টি হত্যাসহ মোট ১২টি মামলা রয়েছে।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





