সিলেটের জালালাবাদ থানার বিভিন্ন এলাকা থেকে শুক্রবার তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পালাতে গিয়ে আমির নামে এক ডাকাত পুলিশের গুলিতে আহত হয়।
আহত আমিরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন- থানার লালারগাঁওয়ের আমির ডাকাত, বলাউরার আমিন ডাকাত ও মোল¬াগাঁওয়ের হাসান ডাকাত।
জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
এমএম





