দেশব্যাপী টানা অবরোধের তৃতীয় দিনে খুলনায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। অবরোধকারীরা দু'টি গাড়ি ভাংচুর করলে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় অবরোধ সমর্থকদের ইট-পাটকেলের আঘাতে সাংবাদিকসহ অন্তত ৩ জন আহত হয়।

বৃহস্পতিবার সকালে নগরীর খানজাহান আলী সড়কে পুলিশের সঙ্গে বিএনপি ও ছাত্রদলকর্মীদের এ সংঘর্ষ হয়। আহত সাংবাদিক এসএ টিভির ক্যামেরাম্যান মতিয়ার রহমান।

এছাড়াও অবরোধ সমর্থনে নগরীর বিভিন্ন স্থানে মিছিল করা হয়েছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

সদর থানার ওসি সুকুমার বিশ্বাস  জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৭-৮ রাউন্ড গুলিবর্ষণ করলে মিছিলকারীরা পালিয়ে যায়। একই সময় পুলিশ চার রাউন্ড টিয়ারশেলও নিক্ষেপ করে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এআর