সিলেটে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে অন্তত ৫ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

সোমবার সকাল পৌনে ৮টার দিকে ছাত্রদলের একাংশ হরতালের সমর্থনে মিছিল বের করলে এ ঘটনা ঘটে।আরও সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বর্তমান মহানগর কমিটির সভাপতি নুরুল আলম সিদ্দিকি খালেদ গ্রুপের ছাত্রদল কর্মীরা সকালে হরতালের সমর্থনে মিছিল বের করে।

এসময় কমিটির সাবেক সদস্য পদবঞ্চিতগ্রুপ রেজাউল করিম নাচনের সমর্থকরা মিছিলের ওপর হামলা করলে উভয় গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলামজানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক রয়েছে।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর